ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আট মাস পর চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন Logo মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা Logo লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

মাধবপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে যুবসমাজকে সচেতন করতে মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় ৫নং ওয়ার্ডের সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, চৌমুহনী ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা ও সামাজিক উদ্যোগ বাড়াতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম সন্তানদের গতিবিধির ওপর নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, প্রধান শিক্ষক আবু অহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি ও সাংবাদিক হামিদুর রহমান। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও যুবসমাজকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

আট মাস পর চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

error:

মাধবপুরে মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬