
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের লাখাই উপজেলার ব্যস্ততম বুল্লা বাজারে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মো. শাকিল মিয়া (২৩) ও মো. সাব্বির মিয়া (২০) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মো. জয়নাল মিয়া।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















