ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মুড়িয়াউক গ্রামের পূর্বপাড়ার হারুন মিয়ার ছেলে রায়হান মিয়ার (২৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণী সুখী আক্তার (২০) পূর্ব সিংহ গ্রামের বাসিন্দা। তার দাবি, গত দুই বছর ধরে রায়হান মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। রায়হানের বিয়ের আশ্বাসের কারণে তিনি আগের সংসার ছেড়ে দিয়েছেন।

সুখী আক্তারের অভিযোগ, প্রায় আড়াই মাস আগে বিয়ের প্রলোভন দেখিয়ে রায়হান তাকে ঢাকার একটি হোটেলে নিয়ে যান। সেখানে তারা এক সপ্তাহের বেশি সময় একসঙ্গে অবস্থান করেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে রায়হান তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

তরুণীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশের উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ে রায়হান সেখানে উপস্থিত হননি। পরে বাধ্য হয়ে তিনি রায়হানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

সুখী আক্তার বলেন, “রায়হানের আশ্বাসের কারণেই আমার আগের সংসার ভেঙেছে। সে যদি আমাকে বিয়ে করে ঘরে না তোলে, তাহলে আমি এই ছেলের বাড়িতেই মরব।”

এদিকে অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে রায়হানের ঘর তালাবদ্ধ রয়েছে এবং তিনি বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নূর আলম বলেন, “তরুণীর অনশনের বিষয়টি আমি অবগত আছি।”

তবে অভিযোগের বিষয়ে রায়হান মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’

আপডেট সময় ০৯:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬