ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর Logo চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo মাধবপুরে মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু Logo এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা Logo মাধবপুরে বৈকণ্ঠপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, পাল্টা জিডি Logo লাখাইয়ে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার, বাংলার খবর

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক তারা মিয়ার (১৯) মরদেহ ঘটনার ৩৬ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। নিহত তারা মিয়া কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আব্দুল মালেকের ছেলে। বিকেল ৫টার দিকে নিহতের বড় ভাই রাজু মিয়ার কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, রোববার ভোরে তারা মিয়াসহ কয়েকজন স্থানীয় যুবক চোরাইপণ্য (সিগারেট ও নাসির বিড়ি) আনার জন্য পৃথিমপাশা ইউনিয়নের আলীনগরের শিকরিয়া সীমান্ত দিয়ে ভারতের মাগুরউলী এলাকায় প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। বাকীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

পতাকা বৈঠকে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বাংলাদেশি তরুণ নিহত হওয়ার ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর পুলিশ ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯

error:

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

আপডেট সময় ০৫:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬