ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব Logo শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণরা: আসছে ‘উদ্যোগ’ প্রকল্প Logo ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo মাদক নয় মাঠে ফিরুক তারুণ্য: মাধবপুরের চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ-টমটম সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo বাহুবলে দুই খুন মামলার ৫ আসামি চুনারুঘাট থেকে গ্রেফতার: র‌্যাব-৯ Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মুফাচ্ছিরুল ইসলাম মুফতি

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ ব্যক্তি এবং আরও একটি মামলায় এজাহারনামীয় আসামি হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

পুলিশ জানায়, গ্রেপ্তার মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ জুন হবিগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে মুফাচ্ছিরুল ইসলাম মুফতি সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে রয়েছেন। এছাড়া গত ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়ের করা অপর একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

error:

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬