ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ Logo বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন Logo মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার Logo লাখাইয়ে বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত Logo বাবার স্মৃতি বয়ে বেড়ানো দেড় বছরের সুমাইয়া, বাকরুদ্ধ অনুষ্ঠানকক্ষ: সরকারি কর্মকর্তাদের ফ্যাসিবাদ পুনর্জন্ম না দেওয়ার তাগিদ Logo সততার অনন্য নজির: সরকারি কোষাগারে ২০ লাখ টাকা ফেরত দিলেন লাখাইয়ের ইউএনও Logo মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ Logo জুলাই যোদ্ধাদের এবং শহীদদের জন্য লাখাই থানার দরজা সবসময় খোলা: ওসি শরীফ আহমেদ Logo লস্করপুরে বন্যাকবলিত ১৩০ পরিবারকে লাখাইয়ের তেঘরিয়া যুব সংসদের নগদ আর্থিক সহায়তা Logo মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোলায়মান ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সোলায়মান ইসলাম ও তার এক সহযোগীকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলাবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বসতঘরে ঢুকে দখলচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

error:

মেলান্দহে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬