ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সরেজমিনে পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি। অভিযোগকারীদেরও তদন্তস্থলে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. আকলিমা এবং সদস্য লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অভিযোগগুলোর সত্যতা যাচাই করবেন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম নাসির ভূঁইয়া জানান, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করছে।

স্থানীয়দের অভিযোগ, দরিদ্র রোগীদের কাছ থেকে অর্থ আদায়, সরকারি ওষুধ বিক্রি এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অনিয়মের সঙ্গে সুচিত্রা রানী দাশ জড়িত। এসব অভিযোগে একাধিকবার শোকজ করা হলেও তিনি বহাল তবিয়তে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে তদন্তের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

error:

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

আপডেট সময় ০১:৪৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬