ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা

বাংলার খবর ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দলটির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কয়েকজন নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রা চলাকালে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দলটির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, পদযাত্রায় অংশ নেওয়া নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে সারজিস আলম, দলের কয়েকজন নেতাকর্মী এবং কয়েকজন সাংবাদিক আহত হন।

তবে এ বিষয়ে বিএনপি বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা

আপডেট সময় ০৮:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬