ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪কেজি গাঁজাসহ নারী আটক

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ। গাঁজাসহ আটক নারী হল দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার(৩৫)।

বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুূফার নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর  এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত।ব্যক্তিকে আটক করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুুফা জানান এএসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তিনি জানান,পুলিশের কাছে খবর আসে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে।

বুধবার বিকালে মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকায় দিয়ে বোখরা পরিহিত একজন নারী একটি সিএনজিতে যাওয়ার সময় তাকে থামানো হয়।পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশী করে পেটের সঙ্গে পেঁচানো ৪কেজি গাঁজা জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

error:

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫