ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

মোঃ আইয়ুব খান, (মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব মানুষের জীবন ও জীবিকায় পড়ে। সাম্প্রতিক ভারী বর্ষণে কৃষি ফসল ও সাধারণ মানুষের অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে। তাদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ গ্রামের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব পালনের সুবিধার্থে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। একই সঙ্গে গ্রাম পুলিশের জীবনমান আরও উন্নত করার বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৪:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬