ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঘোড়ার পা ভাঙার প্রতিশোধ, নাকি এক বীরের জেদ? লাখাই থানা প্রতিষ্ঠার প্রচলিত ইতিহাস Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ Logo বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করেই জনগণের আস্থা অর্জন করতে চান তিনি। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শনিবার সকালে মাধবপুর উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতালের খাবারের মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবা করতে চাই। জনগণ যাতে উন্নত স্বাস্থ্যসেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সভায় এমপি ফয়সল জানান, সরকার মাধবপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করেছে। প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো নিশ্চিত করা গেলে উপজেলার মানুষ আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন।

তিনি বলেন, চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্সসহ হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধির মাধ্যমে হাসপাতালকে পূর্ণাঙ্গ ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে।

সংসদ সদস্য আরও জানান, মাধবপুর উপজেলা হাসপাতালের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুবুর রহমান সোহাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঘোড়ার পা ভাঙার প্রতিশোধ, নাকি এক বীরের জেদ? লাখাই থানা প্রতিষ্ঠার প্রচলিত ইতিহাস

মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬