ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার। Logo রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫ Logo সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া Logo ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস, দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি Logo হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা Logo হাইমচরে অপরাধ দমনে কঠোর অবস্থানের আহ্বান এমপি মানিকের

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আলাউদ্দিন আল রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বচ্ছতা হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুম উপলক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, বিভিন্ন প্রজাতির গাছ ও বৃক্ষের চারা, লেবুর চারা এবং গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সালের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান উপকারভোগী কৃষকদের হাতে বীজ, সার ও চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপকারভোগী কৃষকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারের এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

error:

মাধবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

আপডেট সময় ১০:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬