ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১

জালাল উদ্দিন লস্কর:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার বাসিন্দা মো. কাউসার (২১)কে আটক করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি মদ এবং জব্দকৃত মিনি পিকআপের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, “মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, “হবিগঞ্জ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান আরও বেগবান হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ ও মিনি পিকআপ জব্দ, আটক ১

আপডেট সময় ০১:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬