ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু Logo ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর Logo শাহজালালের মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকার বেশি, পাওয়া গেছে ১২ দেশের মুদ্রা Logo সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ Logo মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০

মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

জালাল উদ্দিন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে যৌতুকের দাবিতে মনিকা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ছোট্ট মিয়াকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছোট্ট মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী মনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছিলেন। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিলেও পরবর্তীতে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তার বাম পা ও ডান হাতে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, স্বামীর আগের স্ত্রীর বড় মেয়ে মৌসুমীর হাতেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন।

স্থানীয়রা আহত অবস্থায় মনিকা আক্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

মনিকা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। অভিযুক্ত ছোট্ট মিয়া মাধবপুর উপজেলার মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয়

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় ০১:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬