ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক কন্যাশিশুর পরিবারের সন্ধান মিলেছে। স্থানীয়দের সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে শিশুটির বাবা-মাকে শনাক্ত করা হয়েছে।

গত সোমবার (৬ জুলাই) ভোরে শায়েস্তাগঞ্জ-জগদীশপুর পুরাতন সড়কের উত্তর শাহপুর এলাকায় রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করেন। পরে তাকে মাধবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে আপাতত উত্তর শাহপুর এলাকার বাসিন্দা জাবেদ আলী দম্পতির জিম্মায় দেওয়া হয়।

**মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে**

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নবজাতকের চিকিৎসার সময় ব্যবহৃত ক্যানুলায় লেখা একটি নামের সূত্র ধরে অনুসন্ধান শুরু হয়। পরে একটি শিল্পপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শিশুটির বাবা বশির মিয়া একটি প্লাস্টিক ও রাবার শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে বাঘাসুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর তারা এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন।

শিশুটির বাবা বশির মিয়া জানান, চরম আর্থিক সংকটের কারণে তারা পরিবার পরিচালনায় হিমশিম খাচ্ছিলেন। তাদের আরও একটি কন্যাসন্তান রয়েছে। তিনি দাবি করেন, নবজাতক শিশুটি জন্মগতভাবে শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ায় তার চিকিৎসা ও লালন-পালনের ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই অসহায় পরিস্থিতিতে তারা নবজাতকটিকে রাস্তার পাশে রেখে আসেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দারিদ্র্য ও সামাজিক সংকটের কারণে এমন হৃদয়বিদারক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।

সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, শিশুটির সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় রেখে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। একই সঙ্গে ঘটনার সার্বিক বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে

আপডেট সময় ১১:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬