ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া (৭৯) নামের এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিনভর দফায় দফায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া মারা যান। নিহতের পরিবারের দাবি, পূর্বের মারামারির ঘটনায় পাওয়া আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার তাঁর গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আইনি জটিলতা ও গ্রেপ্তার এড়াতে প্রতিপক্ষের বাড়িগুলো আগেই পুরুষশূন্য ছিল। এ সুযোগে হামলাকারীরা ১০ থেকে ১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা সোনা-গহনা, গরু-ছাগলসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “একটি মৃত্যুকে কেন্দ্র করে পুরুষশূন্য বাড়িঘরে যারা এই বর্বর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুবই মর্মাহত হয়েছি। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬