ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন Logo ঘুষ, দুর্নীতি, অসদাচরণ ও নারী হয়রানির অভিযোগ পেইজের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীরের বিরুদ্ধে Logo মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব Logo মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন Logo মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

বাংলার খবর ডেস্ক দেশে ক্রমবর্ধমান মাদকসংক্রান্ত অপরাধ ও বিপুলসংখ্যক বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পৃথক মাদক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মধ্যে মোট ১ কোটি ১০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। প্রচলিত আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। তিনি জানান, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আইনের সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং আইনগত কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। সংশোধিত আইন কার্যকর হলে মাদকবিরোধী অভিযানে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

আপডেট সময় ০৪:৫০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬