ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত মঈন উদ্দিন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ ও সংগঠক মোঃ মঈন উদ্দিন।

তিনি বর্তমানে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অগ্নিবীণা সংসদের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গত ১৮ জুন কলেজ পরিদর্শক শেখ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মঈন উদ্দিনের এ নির্বাচনের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দীর্ঘদিনের শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার উন্নয়নে আন্তরিকতা প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে মঈন উদ্দিনের নেতৃত্বে জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও তিনি কার্যকর ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদী।

তাঁর এ নতুন দায়িত্ব গ্রহণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত মঈন উদ্দিন

আপডেট সময় ০৭:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬