
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, শাহীন মিয়া ও আল আমিন ইসলাম।
অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বাংলার খবর ডেস্ক : 




















