ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতান গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জব্বার (পিতা: মোঃ খেলু মিয়া) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুন মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে দিগন্ত পরিবহনের একটি বাসে যাত্রা করেন আব্দুল জব্বার। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নের বৈশ্যমুড়া এলাকায় বাসটির সঙ্গে একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, আব্দুল জব্বারের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এ অবস্থায় সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয় ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সহযোগিতা করতে চাইলে আব্দুল জব্বারের স্ত্রীর বিকাশ নম্বর ০১৬২৫-১৩৬০৯৭-এ আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।

স্বজনরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন

আপডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬