ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত লিটন মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

নিহত লিটন মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের লাউয়া মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে সংঘটিত দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রতনপুর থেকে মাধবপুরগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আক্কাছ মিয়া নিহত হন।

পরে আহত যাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের প্রয়াত মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা বেগম।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন প্রাণ-আরএফএল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তাহমিনা আহসান ও তার ছেলে আয়ান আহমেদ। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩

আপডেট সময় ০৬:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬