ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা Logo জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল Logo বুল্লা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে কুলসুমা আক্তারের প্রার্থিতা ঘোষণা Logo লাখাইয়ে ১৫ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি মাইন উদ্দিন গ্রেফতার Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জমির আলীর কৃতজ্ঞতা প্রকাশ Logo রাজপথের রাজনীতি থেকে সংসদে এম এ হান্নান, নাসিরনগরে উন্নয়ন কর্মকাণ্ডে নজর Logo নাসিরনগরের দোকানে শিশুরা কী খাচ্ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা Logo অটোরিকশা চালক আরজান হত্যা: মোবাইল ফোনের সূত্রে রহস্যের জট খুলেছে পিবিআই Logo নাসিরনগরে জেলের জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি

মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ড্রেজার ও পাইপ বিনষ্ট, ব্যাটারি জব্দ

মাধবপুর প্রতিনিধি,

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন রোধে এবং পরিবেশ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ইউনিয়নের ছাতিয়ান রোডের গোকুলপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন এবং প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট ও অকেজো করে দেওয়া হয়। এছাড়া মাটি কাটার কাজে নিয়োজিত একটি এক্সেভেটর (ভেকু) মেশিন থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমি ও নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে পরিবেশ ও স্থানীয় অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ে। পরিবেশ সুরক্ষায় এবং সরকারি নির্দেশ বাস্তবায়নে এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন এলাকায় এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার

error:

মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ড্রেজার ও পাইপ বিনষ্ট, ব্যাটারি জব্দ

আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬