ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায়। বিশেষ করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ওলিপুর অংশে কয়েক ঘণ্টার দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রতিবছরের মতো এবারও ঈদের ছুটি পেলেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির পথে ছুটছেন কর্মজীবী মানুষ। তবে এবারের ঈদযাত্রায় স্বস্তির বদলে ভোগান্তিই বেশি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে চলমান সড়ক উন্নয়ন কাজ, অতিরিক্ত যানবাহনের চাপ এবং অপরিকল্পিত গাড়ি পার্কিংয়ের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে অনেক যাত্রীকে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত সড়কে আটকে থাকতে হচ্ছে।

বিশেষ করে শিল্পকারখানার ছুটি শুরু হওয়ায় একসঙ্গে বিপুল সংখ্যক শ্রমিক ও যাত্রী বাড়ির পথে নামায় মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। এতে শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

যাত্রীরা জানান, দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ সবচেয়ে বেশি হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

সংশ্লিষ্টদের মতে, মহাসড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করা এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে ঈদযাত্রায় দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

আপডেট সময় ০৫:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬