ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ভারী যান চলাচলে ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজার থেকে রতনপুর বিশ্বরোড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অতিরিক্ত মালবাহী ট্রাক ও ভারী যান চলাচলের ফলে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে যাত্রীদের দীর্ঘসময় যানজটে আটকে থাকতে হচ্ছে। অনেক সময় ছোট যানবাহন বিকল হয়ে পড়ছে বলেও জানান ভুক্তভোগীরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার এবং ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ভারী যান চলাচলে ছাতিয়াইন-রতনপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় ০২:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬