ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার, ভোগান্তিতে শতাধিক রোগী

জালাল উদ্দিন লস্কর, বাংলার খবর মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসক না থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। প্রয়োজনীয় জনবল সংকটের কারণে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শতাধিক রোগী দুর্ভোগের মুখে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে ডা. জাহিদুল ইসলাম কর্মরত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সপ্তাহে দুইদিন—সোমবার ও মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। ফলে ওই দুইদিন উপস্বাস্থ্য কেন্দ্রে কার্যত চিকিৎসাসেবা বন্ধ থাকে। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

এদিকে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে প্রায় ৩০ বছর ধরে ফার্মাসিস্টের পদ শূন্য রয়েছে। কয়েক মাস আগে পার্শ্ববর্তী নোয়াপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহায়ক রেজাউল করিমকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হলেও চলতি মাসের শুরু থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিসপেনসারিতে সংযুক্ত করা হয়েছে।

রেজাউল করিম জানান, দেড় মাসের জন্য তাকে অফিসিয়ালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

অন্যদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটিও প্রায় ছয় বছর ধরে শূন্য রয়েছে। এতে মাতৃস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় জনবল না থাকায় উপস্বাস্থ্য কেন্দ্রটি নামেমাত্র চালু রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসাসেবা নিতে এলেও তারা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসী দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া একজন ফার্মাসিস্ট হজ পালনের জন্য ছুটিতে থাকায় সাময়িকভাবে রেজাউল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

ছাতিয়াইন উপস্বাস্থ্য কেন্দ্রে নেই এমবিবিএস ডাক্তার, ভোগান্তিতে শতাধিক রোগী

আপডেট সময় ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬