ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন

মাধবপুরে আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্রীড়া ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে আন্তঃইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফরিদুর রহমান, আনিছুল আবদাল শাহ লিটন, সাংবাদিক হামিদুর রহমান, প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, কামরুজ্জামান কামাল, রফিকুল ইসলাম মোল্লা ও রেখা রায়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে আগ্রহ তৈরিতেও এ আয়োজন বিশেষ ভূমিকা রাখছে।

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error:

মাধবপুরে আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়সমূহের ক্রীড়া ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৯:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬