ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি

আন্দিউড়া ইউনিয়নে ৮৯৬টি অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নং আন্দিউড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের মোট ৮৯৬টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চাল তুলে দেন ৫ নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাউছার আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া, সাংবাদিক সাবানা চৌধুরী ও রুবেল মিয়া।

বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার যেন প্রকৃত অসহায় ও অভাবী মানুষেরা পান, তা নিশ্চিত করেই আমরা চাল বণ্টন করেছি। প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের এই আপদকালীন সময়ে সরকারি এই খাদ্য সহায়তা অনেক স্বস্তি দেবে।”

চাল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সচিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার

error:

আন্দিউড়া ইউনিয়নে ৮৯৬টি অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ

আপডেট সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬