ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাটির নিচে লুকানো ভারতীয় শাড়ির চালান জব্দ করল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য দেশে প্রবেশ ঠেকাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সম্প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার আনুমানিক রাত আড়াইটার দিকে মুকুন্দপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় মাটির নিচে পাতা দিয়ে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ভারতীয় উন্নতমানের বিভিন্ন ধরনের শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শাড়ির সংখ্যা ৮০০ পিস বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, চোরাকারবারিরা সীমান্তের বিভিন্ন নির্জন এলাকা ব্যবহার করে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করে থাকে। তবে সীমান্তে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করায় অনেক সময় তারা মালামাল ফেলে পালিয়ে যায়। এবারের অভিযানের সময়ও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জব্দকৃত ভারতীয় শাড়িগুলো আইনানুগ প্রক্রিয়ায় আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাটির নিচে লুকানো ভারতীয় শাড়ির চালান জব্দ করল বিজিবি

আপডেট সময় ০৩:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬