ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। এ সংক্রান্ত নাগরিকত্ব যাচাইয়ের দুই হাজার ৮৬২টির বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, এসব মামলার মধ্যে কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। ফলে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

বাংলাদেশে কিছু ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ সম্পর্কেও প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত এবং অভিবাসন ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

অবৈধ বাংলাদেশি ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

আপডেট সময় ১০:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬