ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্রিয় এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল টানা ছয় দিন ধরে এলাকায় অবস্থান করে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ঝড়ে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়ে গ্রামীণ জনপদ; ভেঙে যায় বিভিন্ন সড়ক, ব্যাহত হয় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।

বিশেষ করে জগদীশপুরসহ কয়েকটি এলাকায় পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এমপি ফয়সল। তিনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেন। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই লাঘব হয়।

জগদীশপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক মঈন উদ্দিন জানান, টানা বৃষ্টিতে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। ঘরবাড়ি ও চলাচলের পথ ডুবে গিয়ে মানুষের ভোগান্তি চরমে ওঠে। পরে এমপির হস্তক্ষেপে খাল কেটে পানি সরানোর ব্যবস্থা করা হলে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে।

অন্যদিকে, প্রবল ঝড়ে গাছপালা ভেঙে পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। এমপি ফয়সল বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের উদ্যোগ নেন। তার তৎপরতায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, চা বাগান এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং রামগঙ্গা এলাকায় পাহাড়ি ঢলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমপি সরেজমিনে পরিদর্শন করে সড়ক বিভাগকে দ্রুত মেরামতের নির্দেশ দেন। বর্তমানে সংস্কার কাজ চলমান রয়েছে।

চা শ্রমিক নেতা নৃপেন পাল বলেন, চা বাগানে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া কঠিন ছিল। তবে এমপির সরাসরি তদারকির কারণে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে, ফলে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় শুরু হয়েছে।

সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, “এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে মানুষের কোনো হাত নেই। তবে টানা বৃষ্টি ও ঝড়ে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ, ঘরবাড়ি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত জনজীবন স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্রিয় এমপি ফয়সল

আপডেট সময় ১১:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬