ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে পুনরায় সম্প্রচার কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের সমন্বয়ে যাত্রা শুরু করেছিল চ্যানেল ওয়ান। শুরু থেকেই তারা দর্শকের চাহিদা, দেশ ও মানুষের কল্যাণ এবং গণমাধ্যমের নৈতিকতা বজায় রেখে কাজ করেছে। ক্ষমতাকে প্রশ্ন করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব—এই নীতিতে অটল থাকায় সে সময় চ্যানেলটি বিভিন্ন মহলের বিরাগভাজনও হয়েছিল।

তিনি আরও জানান, সংবাদ পরিবেশনে দলনিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার কারণে অল্প সময়েই দর্শকপ্রিয় হয়ে ওঠে চ্যানেল ওয়ান। তবে ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যায় সংবাদ প্রচারের ঠিক আগে হঠাৎ করে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সে সময়ের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চললেও দীর্ঘদিন সম্প্রচার বন্ধই ছিল।

পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রচার সংক্রান্ত জটিলতা দূর হয় এবং পুনরায় কার্যক্রম শুরুর পথ সুগম হয়। ব্যবস্থাপনা পরিচালক জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে বাণিজ্যিক সম্প্রচার পুনরায় শুরু করা হবে। ১৬ বছর আগে যে দিন ও সময়ে সম্প্রচার বন্ধ হয়েছিল, ঠিক সেই সময়েই আবার যাত্রা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগের মতোই দলনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে চ্যানেল ওয়ান। দর্শকদের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

আপডেট সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬