ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

মাধবপুরে মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এক মসজিদের ইমামের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী হাফেজ আব্দুল্লাহ আল নয়ন দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের-এর ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াপাড়ার শাহপুর এলাকার একটি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ আব্দুল্লাহ আল নয়ন। সম্প্রতি উপজেলার নোয়াপাড়ার পশ্চিম বেঙ্গাডোবায় তাঁর নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

ঘটনার পর পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে সাংবাদিক এম এ কাদের বলেন, তাঁর ছোট ভাই দীর্ঘদিন ধরে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

error:

মাধবপুরে মসজিদের ইমামের ঘরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ

আপডেট সময় ০৪:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬