ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ২ লাখ লিটার ডিজেলের ২০-৩০% ক্ষতি, রেল যোগাযোগ বন্ধ

হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচটি তেলের ওয়াগনসহ মোট ছয়টি বগি ছিটকে পড়ে। এর মধ্যে একটি তেলবাহী ওয়াগন সেতু থেকে খালে পড়ে যায়।

এ দুর্ঘটনায় পাঁচটি ওয়াগনে থাকা প্রায় দুই লাখ লিটার ডিজেলের মধ্যে ২০ থেকে ৩০ শতাংশ, অর্থাৎ প্রায় ৪০ থেকে ৬০ হাজার লিটার জ্বালানি তেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ সময় পার হলেও উদ্ধার কাজ শেষ হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় রেলওয়ে বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে গঠিত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ট্রেনের গতি ও রেললাইনের ত্রুটিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটের উপবন এক্সপ্রেস, সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ১৬টি বগি নিয়ে ডিজেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে মনতলা এলাকায় পৌঁছালে পাঁচটি তেলের ওয়াগনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়, এতে প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর ট্যাংকার থেকে ডিজেল বের হতে থাকলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনা: ২ লাখ লিটার ডিজেলের ২০-৩০% ক্ষতি, রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬