ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শিক্ষকদের গ্রীষ্ম ও শীতকালীন ছুটি বাতিলের উদ্যোগ

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের ভ্যাকেশন প্রথা বিলুপ্ত করে তাদের ‘নন-ভ্যাকেশন বিভাগ’ হিসেবে গণ্য করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে শিক্ষকদের গ্রীষ্ম বা শীতকালীন দীর্ঘ ছুটি আর থাকছে না।

এ সংক্রান্ত একটি স্মারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জানানো হয়, বর্তমানে সরকারি কলেজের শিক্ষকরা ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পরিবর্তনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল।

স্মারকে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের এক পর্যালোচনায় ভ্যাকেশন বিভাগের সংজ্ঞা পুনর্বিবেচনার সুপারিশ করা হয় এবং এ বিষয়ে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে নির্দিষ্ট বিধান থাকায় এ নিয়ম পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন বলে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরাসরি শিক্ষা খাতকে নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার পক্ষে মত দেয়নি। তবে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্যান্য শিক্ষকদের অর্জিত ছুটি ও সুবিধা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখে।

পরবর্তীতে জাতীয় বেতন কমিশনের মতামত নেওয়া হলে তারা জানায়, শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে পূর্ববর্তী সুপারিশ বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য।

সর্বশেষ, সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে সরকারি কলেজ শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শিক্ষকদের গ্রীষ্ম ও শীতকালীন ছুটি বাতিলের উদ্যোগ

আপডেট সময় ১২:০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬