ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মনোজ কুমার বলেন, ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ছাড়া কাউকে অতিরিক্ত অর্থ দেওয়া উচিত নয়। তিনি আবেদনকারীদের সতর্ক করে বলেন, ভিসা আবেদন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, আবেদনকারীদের নিজ নিজ ভিসা ফরম নিজেরাই পূরণ করা উচিত এবং নির্ধারিত ফি যথাযথভাবে জমা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমনসহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী ও ভক্তরা উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশ-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু-র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন।

অনুষ্ঠান শেষে ভারতের সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং পরে পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল

আপডেট সময় ০৪:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬