ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সুরমা চা বাগানে নারী পর্যটক নির্যাতন মামলার আসামি শাহীন গ্রেফতার Logo র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব Logo জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন Logo মাধবপুরে ১৪৪ ধারা, বিকল্প স্থানে তাহেরীর মাহফিল অনুষ্ঠিত Logo মালদ্বীপে বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo লাখাইয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo শেষ পর্যন্ত মাধবপুরে তাহেরীর মাহফিল স্থগিত, ১৪৪ ধারা জারি Logo লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এমপি ফয়সলের শুভেচ্ছা বিনিময়

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেলের মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে অননুমোদিতভাবে তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এসব প্রতিরোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে সুপরিকল্পিতভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। অবৈধ জ্বালানি মজুত, বিক্রয় ও নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সুরমা চা বাগানে নারী পর্যটক নির্যাতন মামলার আসামি শাহীন গ্রেফতার

error:

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬