ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আইনি জটিলতায় জড়াতে পারেন বলে জানা গেছে।

পাওনা টাকা ফেরত না দিয়ে দীর্ঘ সময় ধরে তালবাহানা করার অভিযোগে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় অঙ্কের লেনদেন সম্পন্ন হয়। অভিযোগকারী জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়।

অভিযোগে বলা হয়, লেনদেনের পর আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে তিনি দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আইনি সহায়তা নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারী। রমনা মডেল থানায় জমা দেওয়া জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৬:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬