
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক হয়েছে এবং এতে যুদ্ধ পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সমঝোতা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরান একসময় সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে সাম্প্রতিক আলোচনায় উভয় পক্ষই উত্তেজনা কমাতে ইতিবাচক অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ইরানি তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমুদ্রে আটকে থাকা ইরানি তেল সহজে বাজারে আনতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলার খবর ডেস্ক : 

























