ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে? Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি

ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুইজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।

আইজিপি আরও বলেন, মব সন্ত্রাসে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকাও প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

তিনি বলেন, থানায় ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা চালু করা গেলে অনেক বিষয়ের দ্রুত সমাধান সম্ভব হবে। জনগণ দ্রুত বিচার প্রত্যাশা করে। প্রতিটি থানায় যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো যায়, তাহলে বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তি করা যাবে।

পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে কাজ করা হচ্ছে এবং পুলিশকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

error:

ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

আপডেট সময় ০৩:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬