ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

লাখাইয়ে নিজ ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ

পারভেজ হাসান, বাংলা নিউজ, লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলাতে নিজ শয়নকক্ষ থেকে সাথী আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা চৌকিদার হাটি গ্রামে ঘটে। নিহত সাথী আক্তার ওই গ্রামের মো. মনু মিয়া ওরফে মনির মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা সাথী আক্তারকে তার শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লাখাই থানার এসআই প্রণয় কুমার সরকার ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

লাখাইয়ে নিজ ঘরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ

আপডেট সময় ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬