ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক

নরসিংদীর শিবপুর উপজেলা এলাকায় প্রাইভেটকারে করে গরুর বাছুর চুরি করে পালানোর সময় সাংবাদিক পরিচয়ধারী শাহ আলমসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি সাদা রঙের প্রাইভেটকারে গরুর বাছুর নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়ির সামনে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটিতে ‘মুভি বাংলা’ ও ‘সাংবাদিক’ লেখা স্টিকার লাগানো ছিল।

আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মো. শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মো. সামসুল ইসলাম (৪০) এবং একই এলাকার কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

অভিযোগ রয়েছে, শাহ আলম নিজেকে ‘স্বদেশ বিচিত্রা’র হবিগঞ্জ স্টাফ রিপোর্টার, ‘মুভি বাংলা’র প্রতিনিধি এবং ‘হবিগঞ্জের বানী’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। এছাড়াও তিনি আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন বলেও অভিযোগ উঠেছে। ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানের নামে যানবাহন থামিয়ে হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় গরু চুরির অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও যাচাই-বাছাই করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক

আপডেট সময় ১১:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬