ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

অন্যায়কারী আমাদের সহানুভূতি পাবে না: মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, মানুষ বড় আশা ও প্রত্যাশা নিয়ে বিএনপিকে সরকারে বসিয়েছে। এখন সময় এসেছে সেই আস্থার প্রতিদান দেওয়ার। কোনো অনিয়ম বা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

সংসদ সদস্য আরও বলেন, সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা সাধারণ মানুষের ওপর জুলুম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “কেউ যেন অহেতুক নিরপরাধ মানুষকে হয়রানি না করে। অন্যায়কারীরা আমাদের কোনো সহানুভূতি পাবে না।”

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এমপি ফয়সল বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় স্থানীয় উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

অন্যায়কারী আমাদের সহানুভূতি পাবে না: মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৪:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬