ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ Logo সাংবাদিক মিহির দেবের মা আর নেই Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

চাঁদাবাজি ও দুর্নীতিকে উৎখাত করা হবে: সংসদ সদস্য সৈয়দ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ছয় লাখ মানুষ তাকে বিপুল আশা ও আস্থা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সেই প্রত্যাশা পূরণ করাই তার নৈতিক দায়িত্ব।

মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য বলেন, যে-ই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে তাকে কঠিন হতে হলেও তিনি পিছপা হবেন না। এতে কেউ সাময়িকভাবে কষ্ট পেলেও জনস্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রথম দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি তার নির্বাচনী এলাকার চা বাগানবাসী শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংসদ সদস্য বলেন, চা বাগান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। কেউ অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এই অভিশাপ। সরকার দেশ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। মাধবপুর-চুনারুঘাটকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণসংবর্ধনা সভায় নেতাকর্মীরা সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটকে শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

error:

চাঁদাবাজি ও দুর্নীতিকে উৎখাত করা হবে: সংসদ সদস্য সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৭:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬