ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বিএনপির প্রচারণায় নতুন থিম সং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটগ্রহণের প্রাক্কালে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রচারণায় নতুন একটি থিম সং প্রকাশ করেছে। ‘বাংলাদেশ জিন্দাবাদ’ শিরোনামের এই থিম সংটি দলটির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিও সংগীতটি প্রকাশ করা হয়। গানটির মাধ্যমে দেশের গণতন্ত্র, জাতীয় চেতনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

থিম সংটির পরিচালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সদস্য মেহেদী হাসান মুকুল। তাকে সহযোগিতা করেন ঢাকা মহানগর উত্তরের ৪১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি শহিদুল ইসলাম এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর থানা আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম।

‘বাংলাদেশ জিন্দাবাদ’ গানটির সুর দিয়েছেন তৌফিক আহমেদ ঈশান। প্রকাশের পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বিএনপির প্রচারণায় নতুন থিম সং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ প্রকাশ

আপডেট সময় ০৮:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬