ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর-চুনারুঘাটে তীব্র লোডশেডিং, এমপির হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি Logo শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো হবে — সৈয়দ শাফকাত আহমেদ Logo সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল Logo বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত Logo আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী Logo জমি দিলে তার নামেই স্কুল, সিলেটে শিক্ষামন্ত্রী Logo বানিয়াচংয়ে কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট Logo জনবল সংকটে প্রশাসন, তবুও থেমে নেই বাহুবল: প্রশংসায় ইউএনও উজ্জ্বল রায় Logo ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মাধবপুরে ধ*র্ষণ মামলার পলাতক আসামি উত্তম গোয়ালা গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি উত্তম গোয়ালা (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত উত্তম গোয়ালা প্রতিবেশী হওয়ায় ভিকটিমের বাড়িতে নিয়মিত যাতায়াতের সুযোগ পেত। সেই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভিকটিমকে হয়রানি করে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ ডিসেম্বর পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে উত্তম গোয়ালা। একই বছরের ১৪ ডিসেম্বর রাতে একই কৌশলে পুনরায় ভিকটিমকে ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেয়। এরপর ভিকটিম নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি উত্তম গোয়ালাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উত্তম গোয়ালা জগদীশপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর-চুনারুঘাটে তীব্র লোডশেডিং, এমপির হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

error:

মাধবপুরে ধ*র্ষণ মামলার পলাতক আসামি উত্তম গোয়ালা গ্রেফতার

আপডেট সময় ০৪:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬