ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো হবে — সৈয়দ শাফকাত আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা ফাজিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সৈয়দ শাফকাত আহমেদ বলেন, শিক্ষার্থীরা যাতে মানসম্মত ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানেও সমৃদ্ধ হতে পারে, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে ছাত্রাবাস (হোস্টেল) নির্মাণ, ইন্টারনেট সংযোগ স্থাপন, মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন এবং একাডেমিক ভবনের উন্নয়নসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষা আর প্রচলিত ধারায় সীমাবদ্ধ নয়; এটি আধুনিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমেই শিক্ষার্থীরা জীবনে সফলতা অর্জন করতে পারবে।

মাদ্রাসার অধ্যক্ষ আমীর হোসাইন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর মঈন উদ্দিন, প্রফেসর মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ, শিক্ষক হিমাংশু রঞ্জন দেব এবং বিএনপি নেতা জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সৈয়দ শাফকাত আহমেদের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসাটির শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের আরও বেশি সুযোগ পাবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শিক্ষার সুযোগ-সুবিধা বাড়ানো হবে — সৈয়দ শাফকাত আহমেদ

আপডেট সময় ০৪:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬