ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
নবম পে স্কেল বাস্তবায়নের দাবি

ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়া আন্দোলনকারীদের রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পরে ওই এলাকার মূল সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সকাল থেকে আন্দোলনরত সরকারি কর্মচারীরা রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তাঁরা বিভিন্ন সড়কে অবস্থান নেন, ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।

দুপুরের দিকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিলে সেখানে পুলিশ নিরাপত্তা জোরদার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, নবম পে স্কেল বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। তারা দাবি করেন, অবিলম্বে নবম পে স্কেল কার্যকর না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এদিকে যমুনার নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানায়, জনদুর্ভোগ এড়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

নবম পে স্কেল বাস্তবায়নের দাবি

ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬