ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নির্বাচন ও গণভোট-২০২৬: সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ব্রিফিং

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চুনারুঘাটের পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবির গৃহীত প্রস্তুতি ও কার্যক্রম তুলে ধরা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম, জানান—বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করছে। হবিগঞ্জ জেলার সীমান্তে ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলার চারটি আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে নয়টি উপজেলায় পৃথকভাবে বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।

হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তবর্তী উপজেলা মাধবপুর ও চুনারুঘাট এলাকায় অধিকসংখ্যক ভোটকেন্দ্র থাকায় এসব অঞ্চলে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ কার্যক্রমও অব্যাহত রয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও ১৬টি বিওপি এলাকায় পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে গত ০১ নভেম্বর ২০২৫ থেকে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭ জন আসামিসহ ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিজিবির দিন-রাত অবিরাম নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নির্বাচন ও গণভোট-২০২৬: সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ব্রিফিং

আপডেট সময় ০৩:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬