ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

অতীতের ভুল স্বীকার করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবলীগ নেতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। চৌমুহনী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. রুয়েল মিয়া প্রকাশ্যে নিজের অতীতের রাজনৈতিক অবস্থানকে ‘ভুল’ হিসেবে স্বীকার করে বিএনপির হবিগঞ্জ–৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ভোট প্রার্থনা করেছেন।

চৌমুহনী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে মো. রুয়েল মিয়া প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা বিএনপির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

বক্তব্যে মো. রুয়েল মিয়া বলেন, “আগে ভিন্ন দল করতাম, সে সিদ্ধান্ত ভুল ছিল। এখন আমি ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ ফয়সলের পক্ষে মাঠে নেমেছি।”

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

অতীতের ভুল স্বীকার করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবলীগ নেতা

আপডেট সময় ০৭:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬