ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে ফিরলেন লাশ হয়ে: লাখাইয়ে রেমিটেন্স যোদ্ধা খোকন মিয়ার দাফন সম্পন্ন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামের এক রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন থেমে গেল প্রবাসের মাটিতে। পরিবারে স্বচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন খোকন মিয়া (২৪)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আর জীবিত ফিরতে পারলেন না; কফিনে বন্দি হয়ে ফিরলেন নিজ গ্রামে।

দীর্ঘ ৩০ দিন আগে সৌদি আরবে মৃত্যুবরণ করা খোকন মিয়ার মরদেহ গত ১৬ জানুয়ারি রাতে নিজ গ্রাম মনতৈলে এসে পৌঁছায়। শনিবার সকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। খোকন মিয়া মনতৈল গ্রামের তফু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান খোকন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থতা কিংবা দুর্ঘটনায় সেখানে তার মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফ্রিজভ্যানযোগে মরদেহ দেশে আনা হয়।

মরদেহ বাড়িতে পৌঁছানোর পর এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে মা–বাবা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। যে ছেলেকে ঘিরে পরিবার সুখের স্বপ্ন বুনেছিল, তার কফিন পুরো এলাকায় শোকের ছায়া নামিয়ে আনে।

শনিবার জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়ে ফিরলেন লাশ হয়ে: লাখাইয়ে রেমিটেন্স যোদ্ধা খোকন মিয়ার দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬